Logo
Logo
×

Advertisement

জামায়াত

জনগণের খাদেম হয়ে বাঁচতে চাই: এটিএম আজহার

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম

জনগণের খাদেম হয়ে বাঁচতে চাই: এটিএম আজহার

বক্তব্য রাখছেন এটিএম আজহারুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে মৃত্যুর মুখ থেকে ফিরে আপনাদের কাছে এসেছি। জীবনের বাকি সময় জনগণের খাদেম হয়ে বাঁচতে চাই। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করব।

 শনিবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন জামায়াত শাখা আয়োজিত কাশিয়াবাড় বাজারের এক পথসভায় তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, ক্ষমতায় থাকাকালে হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন, দেশ নাকি তার বাবার। তিনি কখনো দেশ ছেড়ে পালান না। অথচ তাকেই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।

 তিনি বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন। আপনাদের আমানতের খেয়ানত কখনো করব না।

 পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ

Advertisement

আরও পড়ুন

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম