Logo
Logo
×
   

Advertisement

জামায়াত

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিল জামায়াত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিল জামায়াত

ফাইল ছবি

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে দলীয় ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৭দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে নোটিশটি প্রকাশ করা হয়। 

এর আগে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে আয়োজিত জামায়াতে ইসলামের ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’এ একাধিক বিতর্কিত মন্তব্য করেন শাহজাহান চৌধুরী।

ওই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়... যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।’


তিনি আরও বলেন, ‘পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম, তা সকাল বেলায় জেনে নেবেন আর আপনাকে প্রটোকল দেবেন।’ পাশাপাশি তিনি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার নির্দেশ দেন।

নির্বাচনি আচরণবিধি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলার এবং প্রভাব খাটানোর এ ধরনের মন্তব্যের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক ছড়িয়ে পড়ার পরও জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান বলেন, দল শাহজাহান চৌধুরীর এই বক্তব্যকে সমর্থন করে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম