Logo
Logo
×
   

Advertisement

জামায়াত

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে স্মার্ট নাগরিক হয়ে উঠতে হবে: শিবির সেক্রেটারি

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে স্মার্ট নাগরিক হয়ে উঠতে হবে: শিবির সেক্রেটারি

বক্তব্য রাখছেন নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে স্মার্ট নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। দেশের ছাত্র-জনতা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত ক্যাম্পাস দেখতে চায়। এজন্য ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে বেছে নিয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবীনবরণ-২৫ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জীবনের গাইড লাইন ঠিক রেখে এগিয়ে যান অবশ্যই সফলতা আসবে। 

জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাকিব হাসান তামিমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইফসুর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কাপ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন- বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদ আকসুর সাবেক ধর্মীয় সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবিদুর রহমান সোহেল, আকসুর সাবেক জিএস আসম আব্দুল মালেক, সাবেক জিএস ইউসুফ আলী, সাবেক নাট্য সম্পাদক ও বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, আব্দুস সালাম তুহিন প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম