Logo
Logo
×

Advertisement

জামায়াত

সরকারে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

সরকারে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

Advertisement

কুষ্টিয়া-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধীতে (বিরোধী দল) আছি, তাই অ্যাকশনটা ১০০ ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না। কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি মুফতি আমির হামজা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আমির হামজা বলেন, আমাদের কিছু বন্ধুরা ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললেও আমরা শক্ত হয়ে দাঁড়ালে তারা আবার আমাদের বিপক্ষে অবস্থান নেয়। এইটার জন্য আমরা পেরে উঠছি না। তবে বাধা এলেও আমরা মানব না।

কুষ্টিয়া পৌরসভার ময়লা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ময়লা ফেলার জায়গা না থাকায় পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা ফেলছে। এতে ড্রেন বন্ধ হচ্ছে, রাস্তায় পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা খুব দ্রুতই এসব সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেব।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

এবার আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নারী এমপির

এবার আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নারী এমপির

জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

কুষ্টিয়ায় হামলা জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের আলটিমেটাম

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের আলটিমেটাম

আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫

আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম