Logo
Logo
×

Advertisement

জামায়াত

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ দ‌ক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। প্রতারণা এবং কথা দিয়ে কথার বরখেলাপ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ৬ দফা দাবিতে ঢাকা টু চট্টগ্রামের লংমার্চে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের কি ২০২৪ সাল স্বরণ আছে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং সেই দাবি পূরণ করেই ঘরে ফিরব। 

বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, চব্বিশের চার্টার বাস্তবায়ন, আপনাদের জুলাই ফিরিয়ে দেওয়া ও মানুষের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করা।

তিনি বলেন, ১১ দল আপনাদের পাশে আছে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, কেন্দ্রীয় এনসিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতিসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম