Logo
Logo
×

জামায়াত

১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ সফল করার আহ্বান জামায়াতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ সফল করার আহ্বান জামায়াতের

বেশ কিছু দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীতে ‘জাতীয় সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই দিন দুপুর ২টায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করা।

এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের  সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে কমিটির বিভিন্ন বিভাগের কাজের পর্যালোচনা করা হয় এবং সমাবেশ শান্তিপূর্ণভাবে সব করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমির নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মো. ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম