সিনিয়র অফিসার পদে লোক নেবে এসিআই
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। সিনিয়র/সেলস অফিসার পদে আজ বুধবার (১৪ জানুয়ারি) থেকেই আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: সিনিয়র/সেলস অফিসার
বিভাগ: ডুলাক্স পেইন্টস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সিমেন্ট শিল্প, রঙ, টাইলস/সিরামিকে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন ক্লিক করুন https://www.aci-bd.com/ এখানে
আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৬
