নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ৪৫ বছর বয়সেও
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রিমিয়ার ব্যাংক পিএলসি এফভিপি-ভিপি বিভাগের রিটেইল ইউনিট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
পদের নাম: হেড অব সিআরএম, (রিটেইল ইউনিট, এফভিপি-ভিপি)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি, ২০২৬

