Logo
Logo
×

Advertisement

চাকরি

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

Advertisement

২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মৌখিক পরীক্ষার প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে।

পদের নাম: সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় 

মৌখিক পরীক্ষার তারিখ: ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রয়োজনীয় কাগজপত্র বিষয়ক নির্দেশনা

১. অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি।

২. আবেদনের কপি।

৩. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ; জাতীয় পরিচয়পত্র; লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

৪. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি।

৫. শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ।

৬. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদ।

শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

আরও পড়ুন

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম