জনবল নেবে ব্যাংক এশিয়া, আবেদনে বয়সসীমা নেই
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
ব্যাংক এশিয়া পিএলসি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাংক এশিয়া পিএলসি তাদের আপ টু এসইও বিভাগে ‘রিস্ক ম্যানেজার/ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
বিভাগের নাম: আপ টু এসইও
পদের নাম: রিস্ক ম্যানেজার/ক্রেডিট অ্যানালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: ২ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

