মেঘনা গ্রুপে বড় পদে চাকরির সুযোগ, আবেদন শেষ ৯ ফেব্রুয়ারি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের এস অ্যান্ড এম, সিমেন্ট বিভাগে ‘জোন ইনচার্জ’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩১ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: জোন ইনচার্জ
বিভাগ: এস অ্যান্ড এম, সিমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং ই-মেইল চিঠিপত্রে ব্যবহারিক অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৬

