জনবল নেবে বসুন্ধরা গ্রুপ, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
বসুন্ধরা গ্রুপ লোগো। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বসুন্ধরা গ্রুপ তাদের সিমেন্ট ডিস্ট্রিবিউশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
বিভাগ: সিমেন্ট ডিস্ট্রিবিউশন
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: চালান এবং প্রেরণের নথি প্রস্তুত এবং যাচাইয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: গাজীপুর (কালীগঞ্জ), মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ (বন্দর), পটুয়াখালী (পটুয়াখালী সদর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, খাবার ভাতা এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৬

