নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘ডেপুটি ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই বিএসসি এবং এমএসসি ডিগ্রিধারী হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: টিএসডি
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসি (ইইই/আইইপি)
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৬

