নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদনে নেই বয়সসীমা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম
ব্র্যাক ব্যাংক পিএলসি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজার অ্যান্ড ইউনিট হেড’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগের নাম: আরঅ্যান্ডডি
পদের নাম: ম্যানেজার অ্যান্ড ইউনিট হেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিএসসি (সিএসই/ইইই/ডাটা সায়েন্স/সমমান)
অভিজ্ঞতা: ৬-৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

