ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
ঢাকা ব্যাংক পিএলসি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ব্যাংক পিএলসি
পদের নাম: রিস্ক ম্যানেজমেন্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আরএমডি/বাসেল/ক্রেডিট অথবা ট্রেজারিতে দক্ষতা। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অবিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৬

