Logo
Logo
×

Advertisement

চাকরি

ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়োগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়োগ

Advertisement

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে মোট ২০ জন নিয়োগ দেবে।আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও সংখ্যা

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (ক্রিটিক্যাল কেয়ার—আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ)।

পদসংখ্যা: ২০

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে (হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে) ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

দক্ষতা: মনিটর ও ভেন্টিলেটর চালনায় পারদর্শী হতে হবে। রোগীর ভাইটাল সাইন বোঝা ও চার্ট মেইনটেইন করায় দক্ষ হওয়া আবশ্যক। 

প্রধান দায়িত্বগুলো

নিযুক্ত নার্সদের মূলত আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ইউনিটে গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা করতে হবে। চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, জরুরি রোগী সামলানো এবং হাসপাতালের নীতিমালা অনুযায়ী রোগীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা তার অন্যতম দায়িত্ব। 

অন্যান্য শর্তাবলি 

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: মহাখালী, ঢাকা।

কাজের ধরন: ফুলটাইম। 

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়: ৭৪ জি/৭৫, পিকক স্কয়ার, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী, ঢাকা—এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

নিক্কেই এশিয়ার প্রতিবেদন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি

আরও পড়ুন

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম