Logo
Logo
×

চাকরি

ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে একজন কর্মী নিয়োগ দেবে। গত ০১ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ০৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০১ মার্চ ২০২৬

পদসংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: ১ জন

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০১ মার্চ ২০২৬

আবেদনের শেষ তারিখ: ০৭ মার্চ ২০২৬

পদের বিস্তারিত

পদের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম বা গৃহস্থালী যন্ত্রপাতি এবং এইচভিএসি সিস্টেম সম্পর্কে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক   

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: ২৮ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৭ মার্চ ২০২৬।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম