Logo
Logo
×

Advertisement

চাকরি

কোস্ট ফাউন্ডেশনে ৬০ জনের চাকরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

কোস্ট ফাউন্ডেশনে ৬০ জনের চাকরি

Advertisement

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তিনটি পদে মোট ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ মার্চ সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক-ইন ইন্টারভিউ) মাধ্যমে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।

পদের বিবরণ ও বেতন—

১. শাখা ব্যবস্থাপক (১০ জন): স্নাতকোত্তর পাস এবং ২ বছরের অভিজ্ঞতা। বেতন ৪১,৪০৫ টাকা।

২. ঋণ ও উন্নয়ন কর্মকর্তা—অভিজ্ঞ (২৫ জন): স্নাতকোত্তর বা স্নাতক পাস এবং ১ বছরের অভিজ্ঞতা। বেতন ২৯,৩৪৭ থেকে ৩০,৮১৫ টাকা।

৩. ঋণ ও উন্নয়ন কর্মকর্তা—অনভিজ্ঞ (২৫ জন): স্নাতকোত্তর বা স্নাতক পাস। শিক্ষানবিশকালে বেতন ২০,০০০ টাকা, স্থায়ীকরণে ৩০,৮১৫ টাকা পর্যন্ত।

যোগ্যতা ও শর্তাবলি—

বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বিশেষ শর্ত—

ধূমপায়ী ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের প্রয়োজন নেই। নির্বাচিতদের নিজ পরিবারে বাল্যবিবাহ রোধের অঙ্গীকার করতে হবে।

যানবাহন: শাখা ব্যবস্থাপকদের নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। উন্নয়ন কর্মকর্তাদের সাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে (সাইকেল থাকলে ৬ মাসের মধ্যে মোটরসাইকেল কেনা বাধ্যতামূলক)।

সাক্ষাৎকারের তারিখ ও স্থান—

আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ মার্চ ২০২৬, সকাল ১০টায় প্রয়োজনীয় নথিপত্রসহ নিচের যেকোনো একটি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে:

কক্সবাজার কেন্দ্র: বাসা নং-৭৫, লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার।

কুমিল্লা কেন্দ্র: বাড়ি নং-২৮৮ (ইসলাম মঞ্জিল), পশ্চিম বাগিচাগাঁও, কুমিল্লা।

সাক্ষাৎকারের সময় ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সব সনদের মূল কপি ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা সঙ্গে আনতে হবে।

সুযোগ-সুবিধা—

স্থায়ী কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস এবং নারী কর্মীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকার সুবিধা দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার পরিবর্তনের আন্দোলনে জড়ালে মিলবে না সরকারি চাকরি

যোগী সরকারের কঠোর সিদ্ধান্ত সরকার পরিবর্তনের আন্দোলনে জড়ালে মিলবে না সরকারি চাকরি

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে চাকরি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে চাকরি

সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, আবেদন করবেন যেভাবে

৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, আবেদন করবেন যেভাবে

আরও পড়ুন

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

পুলিশে ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ, বিশেষ বিসিএসে ৪০০-৫০০ এএসপি

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের চাকরি, আজ থেকে আবেদন শুরু

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের চাকরি, আজ থেকে আবেদন শুরু

সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৫০ হাজার টাকা

সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৫০ হাজার টাকা

লোকবল নেবে ইবনে সিনা, আবেদন শেষ ৪ নভেম্বর

লোকবল নেবে ইবনে সিনা, আবেদন শেষ ৪ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম