|
ফলো করুন |
|
|---|---|
আন্তসরকারি প্রতিষ্ঠান এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত রয়েছে। এই পদে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। কর্মস্থল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে।
চাকরির বিবরণ
পদের নাম: প্রোগ্রাম কো-অর্ডিনেটর
বিভাগ: প্রোগ্রাম
কর্মস্থল: কুয়ালালামপুর, মালয়েশিয়া
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—
গণযোগাযোগ, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, সমাজবিজ্ঞান, জনসংযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি। টিভি বা রেডিও প্রোডাকশন, কনটেন্ট তৈরি বা ডকুমেন্টারি বিষয়ে পেশাগত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার।
উন্নয়ন বা প্রকল্প ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা। ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা। প্রশিক্ষণ ও পরামর্শক কার্যক্রম আয়োজনের অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, প্রকাশনা ডিজাইন ও প্রেজেন্টেশন তৈরিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার।
বয়সসীমা—
৪০ বছরের নিচে।
নিয়োগের ধরন—
প্রথমে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
বেতন–ভাতা—
প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী
আবেদনের নিয়ম—
আগ্রহী প্রার্থীদের (admin@aibd.org.my) ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে যেসব ডকুমেন্ট সংযুক্ত করতে হবে—
–জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত/পেশাগত সনদের কপি
–গত ছয় মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজ ছবি
–নিয়োগ পেলে কুয়ালালামপুরে বসবাস করতে পারেন, এমন নির্ভরশীল পরিবারের সদস্যদের তথ্য
–প্রয়োজনে সুপারিশপত্র
আবেদনের শেষ তারিখ
২৭ মার্চ ২০২৬
