অভিজ্ঞতা ছাড়াই নগদে চাকরির সুযোগ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেবে। গত ২১ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠান: নগদ লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)
পদ: সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৫টি
কর্মস্থল: ঢাকা
আবেদন শুরুর তারিখ: ২১ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬
আবেদন মাধ্যম: অনলাইন
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
এছাড়া টেস্ট প্ল্যান তৈরি, টেস্ট কেস ডিজাইন এবং তা বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে।
২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।
অন্যান্য তথ্য
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে দুইদিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০২ মে ২০২৬
