মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ পদে চাকরি, আবেদন শেষ কাল
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৬৮টি শূন্য পদের বিপরীতে আবেদন চলছে।
|
ফলো করুন |
|
|---|---|
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৬৮টি শূন্য পদের বিপরীতে আবেদন চলছে। ১১ থেকে ২০ গ্রেডের ১৪ ক্যাটাগরির পদে এ নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।
চাকরির বিবরণ—
১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৩. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষা বিষয়সহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৪. পদের নাম: ল্যাব সহকারী
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. পদের নাম: ডায়েটিশিয়ান
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬. পদের নাম: ভোকেশনাল ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৭. পদের নাম: ইসিজি টেকনিশিয়ান
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইসিজিতে ট্রেডকোর্স সম্পন্ন।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: লিনেনকিপার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: টিকিট ক্লার্ক

১০. পদের নাম: রেন্ট কালেক্টর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম: সহকারী স্টুয়ার্ড/অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড
পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১২. পদের নাম: ওয়ার্ড মাস্টার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৩. পদের নাম: রেকর্ডকিপার
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৪. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৭
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
১ মার্চ ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
- ১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১৫০ টাকা এবং সার্ভিস চার্জ ১৮ টাকাসহ ১৬৮ টাকা।
- ৪ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা।
- ১৪ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা—
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৫টা।
নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষাসংক্রান্ত সব তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে এ পাওয়া যাবে।