৯ জেলায় নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি তাদের স্মল সেগমেন্ট বিভাগে এসএমই রিলেশনশিপ ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: এসএমই রিলেশনশিপ ম্যানেজার
বিভাগ: স্মল সেগমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ঋণ প্রক্রিয়া এবং নথিপত্র সম্পর্কে যথাযথ জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, মৌলভীবাজার, নওগাঁ, নারায়ণগঞ্জ, নরসিংদী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬

