Logo
Logo
×

শিক্ষাঙ্গন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩১ জনের চাকরির সুযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩১ জনের চাকরির সুযোগ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্য পদ পূরণের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭টি ক্যাটাগরিতে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কত বেতন

১.প্রভাষক (মোট পদ ৬টি): গ্রেড-০৯, বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। (সিএসই-২টি, ব্যবসায় প্রশাসন-১টি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-১টি, এগ্রোটেকনোলজি-১টি, এনভায়রনমেন্টাল সায়েন্স-১টি পদ)।

২.রেজিস্ট্রার: পদ ১টি, গ্রেড-০৩, বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৩.গ্রন্থাগারিক: পদ ১টি, গ্রেড-০৩, বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৪.পরীক্ষা নিয়ন্ত্রক: পদ ১টি, গ্রেড-০৩, বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৫.উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): পদ ১টি, গ্রেড-০৫, বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

৬.নির্বাহী প্রকৌশলী: পদ ১টি, গ্রেড-০৬, বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৭.মেডিকেল অফিসার: পদ ১টি, গ্রেড-০৯, বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৮.সেকশন অফিসার: পদ ৫টি, গ্রেড-০৯, বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৯.সহকারী বাজেট অফিসার: পদ ১টি, গ্রেড-১০, বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১০.এ্যাসিসট্যান্ট সিকিউরিটি অফিসার: পদ ১টি, গ্রেড-১০, বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১১.উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল): পদ ১টি, গ্রেড-১০, বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১২.ল্যাব টেকনিশিয়ান: পদ ১টি, গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৩.ড্রাইভার (হেভী/মিডিয়াম): পদ ৩টি, গ্রেড-১৫, বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

১৪. নিরাপত্তা হাবিলদার: পদ ১টি, গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৫.অফিস সহায়ক: পদ ৪টি, গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

১৬.নিরাপত্তা প্রহরী: পদ ১টি, গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

১৭.পরিচ্ছন্নতা কর্মী: পদ ১টি, গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া ও ফি

আবেদনের বিস্তারিত তথ্যের জন্য ku.ac.bd/career এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

আবেদন ফি: পদভেদে ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৯৫০ টাকা পর্যন্ত অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে।

সময়সীমা

আবেদন প্রক্রিয়া ৬ মে থেকে শুরু হয়েছে। আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পৌঁছানোর শেষ সময় ২০ মে ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম