Logo
Logo
×
   

Advertisement

চাকরি

টিসিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লাগবে না আবেদন ফি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৪৬ এএম

টিসিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লাগবে না আবেদন ফি

ফাইল ছবি

Advertisement

দুটি পদে ৭ জনকে নিয়োগ দেবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। কোনো ধরনের আবেদন ফি লাগবে না।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১ জন এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও বিস্তারিত

১. সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১ জন

বেতন: ৩৫,৫০০ টাকা (গ্রেড-৯)   

যোগ্যতা:

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৬ জন

বেতন:

ঢাকা: ২৭,১০০ টাকা

চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুর: ২৫,০০০ টাকা

মৌলভীবাজার: ২৪,৮০০ টাকা

(গ্রেড-১০ম)

যোগ্যতা:

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যেকোনো জেলা

বয়সসীমা

প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

সাক্ষাৎকারের স্থান

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১ কাওরান বাজার, ঢাকা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম