Logo
Logo
×

Advertisement

চাকরি

শক্তি ফাউন্ডেশনে ১,২৩০ পদে চাকরি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০০ পিএম

শক্তি ফাউন্ডেশনে ১,২৩০ পদে চাকরি

বেসরকারি সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগ দেবে।

Advertisement

বেসরকারি সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগ দেবে। মোট পদসংখ্যা ১ হাজার ২৩০।   

চাকরির বিবরণ

প্রোগ্রামের নাম: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

১. পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার

পদসংখ্যা: ১০০০

বয়সসীমা: ২৫–৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক। অভিজ্ঞতা আবশ্যক নয়।

বেতন–ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)

শিক্ষানবিশকালে ২২ হাজার ৫০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৭ হাজার ৫০০ টাকা।

২. পদের নাম: জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা: ২০০

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে)। অভিজ্ঞতা আবশ্যক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

বেতন–ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)

শিক্ষানবিশকালে ২১ হাজার টাকা। স্থায়ীকরণের পরে ২৬ হাজার টাকা।

প্রোগ্রামের নাম: হেলথ প্রোগ্রাম

পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

পদসংখ্যা: ৩০

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিক্যাল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। ম্যাটসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা ও প্যারামেডিকের ক্ষেত্রে মাঠপর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন–ভাতা: ২০,০০০ টাকা।

কর্মক্ষেত্র

ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা ও পটুয়াখালী) জেলা।

কর্মীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা

১. মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাগুলোয় কর্মরতদের জন্য ১ হাজার ৫০০ টাকা করে ‘স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স’ প্রদান করা হবে।

২. সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।

৩. নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা থেকে প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।

৪. বৈশাখী ভাতাসহ বছরে তিনটি উৎসব বোনাসের সুবিধা।

৫. স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।

৬. কর্মকালীন অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের শতভাগ পর্যন্ত সহায়তা প্রদান।

৭. দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান।

৮. কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান।

৯. নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস স্ববেতনে ও ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিনের সুবিধা।

১০. কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদনের নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠার মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

০৭ জুন ২০২৬

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর

মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দেবে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দেবে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

আরও পড়ুন

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম