Logo
Logo
×
   

চাকরি

১৮৬ পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

১৮৬ পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক—এই ৩ ক্যাটাগরির বিভিন্ন বিভাগে মোট ১৮৬ জন শিক্ষক নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২১ জুন পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও বেতন স্কেল

১. পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ৩৬টি বিভাগে মোট ৫৬ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৪)

২. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ২৪টি বিভাগে মোট ৫০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৫)।

৩. পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ২৯টি বিভাগে মোট ৮০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।

আবেদনের প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মোট ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার’ বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য www.bmu.ac.bd এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম