Logo
Logo
×

Advertisement

চাকরি

১০০ পদে ডাম ফাউন্ডেশনে নিয়োগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

১০০ পদে ডাম ফাউন্ডেশনে নিয়োগ

Advertisement

ঢাকা আহ্‌ছানিয়া মিশনের প্রতিষ্ঠান ‘ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)’ দেশব্যাপী মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৮ জুন পর্যন্ত অনলাইনে বা সরাসরি ডাকযোগে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও বেতন-ভাতা

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ১০০

বেতনকাঠামো

শিক্ষানবিশকালে মাসিক প্রারম্ভিক বেতন ৩৩ হাজার ৩০০ টাকা। ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হলে সর্বসাকুল্য (গ্রস) মাসিক বেতন হবে ৪১ হাজার ৩০ টাকা। তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা

প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে মধ্যাহ্নভোজ (লাঞ্চ) ভাতা, নির্ধারিত মুঠোফোন বিল এবং মোটরবাইকের জ্বালানি ও মেরামত খরচ পাওয়া যাবে। চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, শিশু শিক্ষাসহায়ক ভাতা এবং ইনস্যুরেন্সের সুবিধা থাকবে।

আবেদনের যোগ্যতা ও বয়স

যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।

প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা

আবেদনকারীকে যেকোনো বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থায় ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকায় ধূমপায়ীদের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে।

কর্মস্থল

ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ ডিএফইডির কার্যক্রম পরিচালিত দেশের ২৩টি জেলা এবং আগামী অর্থবছরে চালু হতে যাওয়া নতুন ২৩টি ব্রাঞ্চে নির্বাচিতদের পদায়ন করা হতে পারে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (২ জন রেফারেন্সের মুঠোফোন নম্বরসহ), ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, সড়ক-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা চাইলে তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইলের ////////////[email protected] অথবা [email protected]////////// মাধ্যমেও পাঠাতে পারবেন। ই-মেইলের ‘Subject line’-এ অথবা খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

বিশেষ শর্ত

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১০,০০০ টাকা ফেরতযোগ্য নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে। তবে নিয়মিতকরণের আগে (ছয় মাসের মধ্যে) চাকরি ছেড়ে দিলে এই জামানত অফেরতযোগ্য বলে গণ্য হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

আরও পড়ুন

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম