Logo
Logo
×
   

চাকরি

চাকরি দেবে ওয়ালটন, বীমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ডও

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:২৫ এএম

চাকরি দেবে ওয়ালটন, বীমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ডও

ফাইল ছবি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: বিটুবি, লিফট সেলস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ক্লায়েন্ট এবং অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের সাথে কার্যকরভাবে সমন্বয়ে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২-৫ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বীমা, সেবা সুবিধা, উৎসব বোনাস। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম