Logo
Logo
×
   

Advertisement

চাকরি

অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরির সুযোগ, বেতনসহ থাকছে অন্যান্য সুবিধা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:০৬ এএম

অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরির সুযোগ, বেতনসহ থাকছে অন্যান্য সুবিধা

ছবি: সংগৃহীত

Advertisement

বিজনেস অ্যানালিস্ট বিভাগ অফিসার পদে লোক নেবে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সোমবার, ২২ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড 

পদের নাম: অফিসার

বিভাগ: বিজনেস অ্যানালিস্ট

পদসংখ্যা: ০১টি  

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ 

অন্যান্য যোগ্যতা: কর্পোরেট যোগাযোগ পদ্ধতি এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম