জনবল নিয়োগ দেবে পাঠাও, বয়স ১৮ হলেই আবেদনের সুযোগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানটিতে ‘ডেলিভারি এজেন্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রার্থীকে অবশ্যই এসএসসি/এইচএসসি/সমমান পাস হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ১৮ বছর বয়স হলেই পাবেন আবেদনের সুযোগ।
এক নজরে পাঠাওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: পাঠাও
বিভাগের নাম: পাঠাও কুরিয়ার
পদের নাম: ডেলিভারি এজেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ১৮ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে পাঠাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

