Logo
Logo
×
   

Advertisement

চাকরি

জনবল নেবে ট্রান্সকম ইলেকট্রনিক্স, আবেদন অনলাইনে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম

জনবল নেবে ট্রান্সকম ইলেকট্রনিক্স, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

Advertisement

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার, ১ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ জুলাই পর্যন্ত। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ট্রান্সকম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগ: মার্চেন্ডাইজিং অ্যান্ড অপারেশনস, অ্যাডমিন

পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: শোরুম পরিকল্পনা, সংস্কার, ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং এবং ফ্যাসিলিটি বা স্থাপনা ব্যবস্থাপনার কাজে অভিজ্ঞতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৯ বছর

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম