Logo
Logo
×
   

চাকরি

চাকরি দিচ্ছে ইউসিবি ব্যাংক, আবেদন ২০ জুলাই পর্যন্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

চাকরি দিচ্ছে ইউসিবি ব্যাংক, আবেদন ২০ জুলাই পর্যন্ত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ ব্যাংকটি ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ার (ইও/এসইও/এভিপি)’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)

পদের নাম: কেমিক্যাল ইঞ্জিনিয়ার (ইও/এসইও/এভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)

অভিজ্ঞতা: ৫ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ৪০ বছর

কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .