Logo
Logo
×
   

Advertisement

চাকরি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা

Advertisement

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার নির্দেশনা সংশোধন করে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে ২০২৫ সালে জারি করা একটি পরিপত্র বাতিল করা হয়েছে এবং ২০২৪ সালের নির্দেশনার অধিকাংশ অংশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়। 

পরিপত্র অনুযায়ী, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে। তবে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশনার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-তে উল্লেখিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগসংক্রান্ত অংশ ছাড়া অন্যান্য পদে নিয়োগের নির্দেশনা বহাল থাকবে।

বহাল থাকা পদগুলোর মধ্যে রয়েছে- ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ও ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া এবং অফিস সহায়ক।

নতুন এ পরিপত্রের ফলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের সুপারিশ কার্যক্রম সংশোধিত নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম