Logo
Logo
×
   

Advertisement

চাকরি

বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ, আবেদন শুরু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ, আবেদন শুরু

Advertisement

বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জন নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

আবেদন শুরু: ২৭ জুলাই ২০২৬ তারিখ

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অফলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: রাজশাহী

বয়স: ২৮ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের নিয়ম: প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম