Logo
Logo
×
   

চাকরি

২৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাশেই আবেদন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

২৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাশেই আবেদন

ফাইল ছবি

আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

লোকবল নিয়োগ: ২৫০ জন 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ 

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: বেতন ১১,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত (গ্রেড ভিত্তিক)

অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম