Logo
Logo
×
   

Advertisement

চাকরি

এমপিওভুক্ত কলেজে নিয়োগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

এমপিওভুক্ত কলেজে নিয়োগ

ছবি: সংগৃহীত

Advertisement

ফজিলা রহমান মহিলা কলেজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী, হিসাব সহকারী ও নৈশপ্রহরীর শূন্য পদগুলোতে (এমপিওভুক্ত) জনবল নিয়োগ দেবে। আগামী ৩ সেপ্টেম্বর অফিস চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র  নিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর আবেদন করা যাবে। 

প্রতিষ্ঠানের নাম: ফজিলা রহমান মহিলা কলেজ

পদের নাম ও সংখ্যা 

১: অফিস সহকারী (কম্পিউটার অপারেটর)- ১ জন

২: হিসাব সহকারী- ১জন

৩: নৈশপ্রহরী- ১জন 

কর্মস্থল: কৌরিখাড়া-৮৫২২, নেছারাবাদ, পিরোজপুর

শিক্ষাগত যোগ্যতা

১: অফিস সহকারী (কম্পিউটার অপারেটর)- শিক্ষাবোর্ড হতে এইচ.এস.সি/ সমমানের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিগ্রিধারী হতে হবে।  

২: হিসাব সহকারী- শিক্ষাবোর্ড হতে এইচ.এস.সি (ব্যাবসায় শিক্ষা) সমমান। কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। 

৩: নৈশপ্রহরী- এসএসসি/ দাখিল/ সমমান 

উপরোক্ত প্রথম দুই পদের ক্ষেত্রে, প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে ১ টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/ সমমান জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। 

অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা

সব পদের প্রার্থীর বয়সসীমা ১৮-৩৫। তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। 

বেতন

১:অফিস সহকারী (কম্পিউটার অপারেটর) ও হিসাব সহকারী পদ: গ্রেড- ১৬ (৯৩০০-২২৪৯০) টাকা

২:নৈশপ্রহরী: গ্রেড-২০ (৮২৫০-২০০১০) টাকা

আগ্রহী প্রার্থীদের রূপালী ব্যাংক পিএলসি, কৌরিখাড়া শাখার অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ২০০০ টাকা এবং ৩ নং পদের জন্য ১০০০ টাকা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রসহ সব প্রয়োজনীয় কাগজপত্র  নিয়ে আগামী ৩ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে কলেজ অধক্ষ্যের বরাবর দেওয়ার আহ্বান করা হয়েছে। 


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম