জনবল নিয়োগ দেবে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ শূন্য ও নতুন পদে মোট ৭ জনকে নিয়োগ দিচ্ছে। পদগুলো হলো- হিসাব সহকারী, ল্যাব সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
পদের নাম ও সংখ্যা
১: হিসাব সহকারী- ১ জন
২: ল্যাব সহকারী- ০৪ জন ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ জন, পদার্থবিজ্ঞান ১ জন, জীববিজ্ঞান ১ জন, রসায়ন ১ জন)
৩: পরিচ্ছন্নতাকর্মী- ২ জন
শিক্ষাগত যোগ্যতা
১: হিসাব সহকারী- যেকোনো শিক্ষাবোর্ড থেকে ব্যবসাশিক্ষা বিভাগ হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
২: ল্যাব সহকারী- বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে। আইসিটি ল্যাব সহকারীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।
৩: পরিচ্ছন্নতাকর্মী- এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ১৮-৩৫ বছর। সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন
১: হিসাব সহকারী- ৯৩০০-২২৪৯০ টাকা
২: ল্যাব সহকারী- ৮৮০০-২১৩১০ টাকা
৩: পরিচ্ছন্নতাকর্মী- ৮২৫০-২০০১০ টাকা
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১নং পদের জন্য ১৫০০ টাকার ব্যাংক ড্রাফট ও ২,৩ পদের জন্য ১০০০ টাকার ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে কলেজের অধ্যক্ষ বরাবর জমা দিতে হবে।
