Logo
Logo
×
   

চাকরি

চাকরি দেবে নভোএয়ার, পাবেন প্রভিডেন্ট ফান্ড-ওভারটাইম ভাতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম

চাকরি দেবে নভোএয়ার, পাবেন প্রভিডেন্ট ফান্ড-ওভারটাইম ভাতা

ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/ কাস্টমার সার্ভিস এজেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ০৬ সেপ্টেম্বর পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড

পদের নাম: সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/ কাস্টমার সার্ভিস এজেন্ট

বিভাগ: এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস

লোকবল নিয়োগ: ১৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থায় কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৬ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম