Logo
Logo
×
   

Advertisement

চাকরি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনবল নিয়োগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনবল নিয়োগ

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নেবে। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ২৬ জনকে নিয়োগ দেবে। 

পদের নাম ও সংখ্যা 

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪

৩. ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬

৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৩

বেতন স্কেল ও যোগ্যতা

১. কম্পিউটার অপারেটর-  ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৩. ক্যাশিয়ার- ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন।

৫. অফিস সহায়ক- ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

অনলাইনে আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম