আগামী ১০ বছরে দ্রুত বাড়বে যে ১০ চাকরির চাহিদা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাকরির বাজারে আগামী এক দশকে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর পেশার পাশাপাশি স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং বিশেষায়িত কারিগরি দক্ষতার চাকরির চাহিদাও দ্রুত বাড়বে।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি দেখা যেতে পারে—এমন ১০টি পেশার মধ্যে ছয়টিই স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট।
শ্রম বিভাগের হিসাব অনুযায়ী, এসব পেশায় শুধু চাকরির সংখ্যা বাড়বে না, অনেক ক্ষেত্রেই বেতনও বেশ আকর্ষণীয়। সবচেয়ে বেশি প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে নার্স প্র্যাকটিশনার পদে।
এ ছাড়া সোলার ফটোভোলটাইক ইনস্টলার, ডেটা সায়েন্টিস্ট ও উইন্ড টারবাইন সার্ভিস টেকনিশিয়ানের মতো পেশাও দ্রুত সম্প্রসারিত হতে পারে।
দ্রুত বাড়তে থাকা ১০টি চাকরি হলো—
১. নার্স প্র্যাকটিশনার
২০২৫–৩৫ সালে প্রবৃদ্ধি: ৪১ শতাংশ
নতুন চাকরি: ১ লাখ ৩৭ হাজার ৮০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ৩২ হাজার ৩০০ ডলার (প্রায় ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৬০০ টাকা)।
২. সোলার ফটোভোলটাইক ইনস্টলার
প্রবৃদ্ধি: ৩৬.৫ শতাংশ
নতুন চাকরি: ১১ হাজার ৩০০
গড় বার্ষিক বেতন: ৫৩ হাজার ১৪০ ডলার (প্রায় ৬৪ লাখ ৮২ হাজার ৮০৮ টাকা)।
৩. ডেটা সায়েন্টিস্ট
প্রবৃদ্ধি: ৩৪.৬ শতাংশ
নতুন চাকরি: ৯৫ হাজার ৪০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ২০ হাজার ২৩০ ডলার (প্রায় ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৬০ টাকা)।
৪. উইন্ড টারবাইন সার্ভিস টেকনিশিয়ান
প্রবৃদ্ধি: ২৯.৫ শতাংশ
নতুন চাকরি: ৩ হাজার ৫০০
গড় বার্ষিক বেতন: ৬৪ হাজার ১২০ ডলার (প্রায় ৭৮ লাখ ২২ হাজার ৬৪০ টাকা)।
৫. মেডিকেল ও হেলথ সার্ভিসেস ম্যানেজার
প্রবৃদ্ধি: ২৪.২ শতাংশ
নতুন চাকরি: ১ লাখ ৫৫ হাজার ১০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ২৩ হাজার ৮৬০ ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ১০ হাজার ৯২০ টাকা)।
৬. ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট
প্রবৃদ্ধি: ২৩ শতাংশ
নতুন চাকরি: ২৬ হাজার ২০০
গড় বার্ষিক বেতন: ৬৮ হাজার ৩৮০ ডলার (প্রায় ৮৩ লাখ ৪২ হাজার ৩৬০ টাকা)।
৭. সাইকিয়াট্রিক টেকনিশিয়ান
প্রবৃদ্ধি: ২২.৩ শতাংশ
নতুন চাকরি: ৩৬ হাজার
গড় বার্ষিক বেতন: ৪৫ হাজার ১৩০ ডলার (প্রায় ৫৫ লাখ ৬ হাজার ৮৬০ টাকা)।
৮. কম্পিউটার ও ইনফরমেশন রিসার্চ সায়েন্টিস্ট
প্রবৃদ্ধি: ২১.৮ শতাংশ
নতুন চাকরি: ৮ হাজার ৪০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ৪০ হাজার ৩০০ ডলার (প্রায় ১ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৬০০ টাকা)।
৯. অকুপেশনাল থেরাপি অ্যাসিস্ট্যান্ট
প্রবৃদ্ধি: ২১.৫ শতাংশ
নতুন চাকরি: ১১ হাজার ২০০
গড় বার্ষিক বেতন: ৭২ হাজার ৩০০ ডলার (প্রায় ৮৮ লাখ ২০ হাজার ৬০০ টাকা)।
১০. অপথ্যালমিক মেডিকেল টেকনিশিয়ান
প্রবৃদ্ধি: ২১.৪ শতাংশ
নতুন চাকরি: ১৫ হাজার ৫০০
গড় বার্ষিক বেতন: ৪৫ হাজার ৫৭০ ডলার (প্রায় ৫৫ লাখ ৫৯ হাজার ৫৪০ টাকা)।
তালিকাটি থেকে স্পষ্ট, ভবিষ্যতের চাকরির বাজারকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তিনির্ভর পেশার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। মানুষের স্বাস্থ্যসেবা ও পরিচর্যার ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি সবুজ জ্বালানি এবং বিশেষায়িত প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনও বাড়তে পারে। ফলে এসব খাতে দক্ষতা অর্জন করলে আগামী দিনের শ্রমবাজারে ভালো সুযোগ তৈরি হতে পারে।
