Logo
Logo
×
   

চাকরি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার’ থেকে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

পদের নাম: অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ)।

চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।

কর্মস্থল: ঢাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক।

অন্যান্য যোগ্যতা: ডাটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্ট পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

প্রধান প্রধান দায়িত্ব

ঝুঁকি চিহ্নিতকরণ ও তা প্রশমনে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। ব্যাংকের নীতি অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট পলিসি ও গাইডলাইন তৈরি এবং পর্যালোচনা করা। বিভিন্ন রেগুলেটরি রিপোর্ট প্রস্তুত করা। ইআরএমসি ও এসআরপি মিটিং আয়োজন ও কার্যবিবরণী তৈরি করা। বিভিন্ন অডিট ও পরিদর্শন কার্যক্রমে রেগুলেটরি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা।

সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী যোগ্য প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ। শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম