Logo
Logo
×
   

চাকরি

বিভিন্ন পদে ১৫ জনকে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

বিভিন্ন পদে ১৫ জনকে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসি (এমপিএল) ছয়টি ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে (mpl.teletalk.com.bd)।

পদের নাম ও সংখ্যা

সিনিয়র অ্যাকাউন্টস অফিসার: ২জন;

সিনিয়র এইচআর অফিসার: ১জন;

অপারেশন অফিসার: ৮জন;

 অ্যাকাউন্টস অফিসার: ২জন;

অফিসার (কনফিডেনশিয়াল): ১জন;

জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস): ১ জন।

চাকরির ধরন: স্থায়ী।

বেতন: ২২,০০০ থেকে ৫৭,৫১০ টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইন।

আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আবেদন ফি: ২২৩ টাকা; বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১.সিনিয়র অ্যাকাউন্টস অফিসার: প্রার্থীকে সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএস অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, বেসরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস বা ফাইন্যান্স অফিসার হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্নাতকোত্তরসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীদের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

২. সিনিয়র এইচআর অফিসার: সম্মানসহ এমকম, এমবিএ (ব্যবস্থাপনা/এইচআর), এমবিএস (ব্যবস্থাপনা/এইচআর) অথবা এমএসএস (লোক প্রশাসন) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পিজিডিএইচআর/পিজিডিএইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

৩. অপারেশন অফিসার: সবচেয়ে বেশি আটজন নিয়োগ দেওয়া হবে এ পদে। সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থবিজ্ঞান/রসায়ন), এমবিএ অথবা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

ডিগ্রিধারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং ডিপ্লোমাধারীদের ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অ্যাকাউন্টস অফিসার: প্রার্থীকে সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএস অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তরসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। হিসাব, ফাইন্যান্স বা অডিট সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

৫. অফিসার (কনফিডেনশিয়াল): প্রার্থীকে এমকম, এমবিএ, এমএসএস, এমএসসি, এমএ বা এমবিএস ডিগ্রিধারী হতে হবে। কনফিডেনশিয়াল অফিসার হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতাও প্রয়োজন।

৬.জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস): রসায়ন বা মৃত্তিকা বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর অথবা কেমিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়; অর্থাৎ যোগ্যতা পূরণ করলে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর এবং ৬ নম্বর পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বাংলাদেশের সব জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম