|
ফলো করুন |
|
|---|---|
ইস্টার্ন ব্যাংক পিএলসি তাদের রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগের অধীন ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি।
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস)।
বিভাগ: রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং।
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের শাখা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা ও যোগ্যতা: সমমানের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন স্নাতকদের (ফ্রেশ গ্র্যাজুয়েট) আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। সেলস, কাস্টমার সার্ভিস, ভালো যোগাযোগ দক্ষতা, দর-কষাকষির ক্ষমতা এবং অনলাইনে কাজের পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: মাসিক সাকল্যে ৩১,০০০ টাকা।
প্রধান দায়িত্ব
ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট (অ্যাকাউন্ট, ডিপোজিট, কার্ড, লোন ইত্যাদি) প্রচার ও বিক্রি করা। ত্রৈমাসিক ও বার্ষিক সেলস টার্গেট অর্জন করা এবং সেলস ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নেওয়া। নতুন গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান ও বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। পেশাদারত্বের সঙ্গে দ্রুত কাস্টমার সার্ভিস নিশ্চিত করা এবং প্রয়োজনে কালেকশন ও রিকভারি কার্যক্রমে সহায়তা করা।
সুযোগ-সুবিধা
মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস, চিকিৎসা ও মাতৃত্বকালীন ব্যয় পুনর্ভরণ, ছুটিসহ ব্যাংকের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। সফলভাবে ট্রেইনি মেয়াদ শেষ করা এবং পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীভাবে ‘জুনিয়র অফিসার’ পদে নিয়োগের সুযোগ রয়েছে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী যোগ্য প্রার্থীরা ইস্টার্ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি আবেদনের ক্ষেত্রে আবেদনের এই লিংক ব্যবহার করা যাবে। কেবল বাছাইকৃত প্রসেসড প্রসেসিংপ্রাপ্ত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
