|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা ব্যাংক পিএলসি করপোরেট অ্যান্ড এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার পদে লোকবল নেবে। আবেদন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম: করপোরেট অ্যান্ড এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার।
বিভাগের নাম: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরণ: ফুলটাইম, বেসরকারি।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান এবং ঋণ ও জামানত-সংক্রান্ত নথিপত্রের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৪ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন শুরু: ৩ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন পদ্ধতি: অনলাইনে।
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
