Logo
Logo
×
   

চাকরি

সপ্তাহে ২ দিন ছুটিসহ চার জেলায় চাকরি দিচ্ছে সিম্ফোনি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

সপ্তাহে ২ দিন ছুটিসহ চার জেলায় চাকরি দিচ্ছে সিম্ফোনি

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ০৭ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে সিম্ফনি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) 

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: ০৪টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: পণ্যের কার্যকারিতা পর্যবেক্ষণ এবং স্মার্টফোন ও মোবাইল ডিভাইসের সামগ্রিক বিষয়ে দক্ষতা। 

অভিজ্ঞতা: মার্কেটিং উপকরণ সরবরাহে অভিজ্ঞতা। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম