Logo
Logo
×
   

চাকরি

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ

ওয়ান ব্যাংক পিএলসি তাদের দেশের বিভিন্ন শাখা ও উপশাখার জন্য ‘ক্যাশ অফিসার/টেলার—অফিসার (গ্রেড-১) টু অফিসার (গ্রেড-৩)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি।

পদের নাম: ক্যাশ অফিসার/টেলার—অফিসার (গ্রেড-১) টু অফিসার (গ্রেড-৩)।

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে অবস্থিত ওয়ান ব্যাংকের শাখা বা উপশাখা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রি (ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফিন্যান্স অগ্রাধিকার পাবে)। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট/টেলার অপারেশনে ন্যূনতম ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য যোগ্যতা

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট, কারেন্সি হ্যান্ডলিং এবং বিএফআইইউ নির্দেশিত এএমএল/সিএফটি–সংক্রান্ত (AML/CFT) নীতিমালায় ভালো জ্ঞান থাকতে হবে। জাল বা ছেঁড়া নোট শনাক্তকরণ, কারেন্সি সর্টিং এবং কোর ব্যাংকিং সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগদক্ষতা থাকা আবশ্যক।

প্রধান দায়িত্ব

গ্রাহকদের স্বাক্ষর ও হিসাবের তথ্য যাচাই করে কাউন্টারে নগদ জমা, উত্তোলন ও বিল সংগ্রহ করা এবং কোর ব্যাংকিং সিস্টেমে তা এন্ট্রি করা। নোট গণনা, সর্টিং এবং জাল বা ছেঁড়া নোট শনাক্তকরণ নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত সীমার মধ্যে ক্যাশ ব্যালান্স বজায় রাখা এবং ভল্ট হ্যান্ডল করা। এটিএম বুথে ক্যাশ লোডিং, আনলোডিং ও রিকনসিলিয়েশন পরিচালনা করা। অভ্যন্তরীণ ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অডিটে সহায়তা করা এবং সন্দেহজনক ক্যাশ লেনদেনের বিষয়ে রিপোর্ট করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম