Logo
Logo
×
   

Advertisement

চাকরি

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ

Advertisement

ওয়ান ব্যাংক পিএলসি তাদের দেশের বিভিন্ন শাখা ও উপশাখার জন্য ক্যাশ অফিসার/টেলার—অফিসার (গ্রেড-১) টু অফিসার (গ্রেড-৩) পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্যাশ অফিসার/টেলার অফিসার (গ্রেড-১) টু অফিসার (গ্রেড-৩)।

চাকরির ধরন: ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রি (ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফিন্যান্স অগ্রাধিকার পাবে)। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট/টেলার অপারেশনে ন্যূনতম ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট, কারেন্সি হ্যান্ডলিং এবং বিএফআইইউ নির্দেশিত এএমএল/সিএফটি সংক্রান্ত নীতিমালায় ভালো জ্ঞান থাকতে হবে। জাল বা ছেঁড়া নোট শনাক্তকরণ, কারেন্সি সর্টিং এবং কোর ব্যাংকিং সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।  

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে অবস্থিত ওয়ান ব্যাংকের শাখা বা উপশাখা

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম