Logo
Logo
×
   

Advertisement

চাকরি

প্রাণ-আরএফএল গ্রুপে জব সার্কুলার, আবেদন শেষ ০৮ অক্টোবর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

প্রাণ-আরএফএল গ্রুপে জব সার্কুলার, আবেদন শেষ ০৮ অক্টোবর

Advertisement

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ০৮ অক্টোবর পর্যন্ত। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে প্রাণ-আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: প্রাণ-আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

বিভাগ: এসসিএম 

পদসংখ্যা: ০৫টি 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি

অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দক্ষতা

অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৮ থেকে ৪৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: বাজার-সম্মত বেতন

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, ভ্রমণ ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, যাতায়াত সুবিধা (পিক-আপ ও ড্রপ-অফ), ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা, কারখানার অবস্থানগুলোতে ডরমিটরি বা আবাসনের সুবিধা।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ অক্টোবর ২০২৬ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম