চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ক্লুস্টার হেড’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) নিয়োগ বিজ্ঞপ্তি
তথ্যের ধরন: বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: এসএমই অ্যান্ড অ্যাগ্রি বিজনেস
পদের নাম: ক্লুস্টার হেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৭ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৬
কর্মস্থল: ঢাকা, যশোর, রংপুর ও সিলেট জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

-6aa22fc4e9f7c.jpg)