Logo
Logo
×
   

Advertisement

চাকরি

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি

Advertisement

রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা তাদের ফ্রন্ট অফিস বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট’ পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা।

পদের নাম: ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট।

বিভাগ: ফ্রন্ট অফিস।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস।

অভিজ্ঞতা: কোনো খ্যাতনামা হোটেল, হাসপাতাল বা জাতীয় সংস্থায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। (যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার সীমা শিথিলযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: মাঝারি শ্রেণির যানবাহন চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় ভালো দক্ষতা, নিজস্ব নেটওয়ার্কিং ক্ষমতা, চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং চমৎকার ব্যক্তিত্ব থাকতে হবে।

চাকরির ধরন: নির্দিষ্ট বেতনের পদ।

প্রধান দায়িত্বসমূহ

হোটেলের অতিথিদের নিরাপদ, যথাসময়ে ও পেশাদার পরিবহন সেবা দেওয়া। বিমানবন্দর ট্রান্সফার, পিক-আপ ও ড্রপ-অফের কাজ সমন্বয় করা। গাড়ির জ্বালানি, তেল, ব্যাটারি ও টায়ারের অবস্থা পরীক্ষা করা এবং যানবাহন পরিষ্কার ও নির্দেশিত মান অনুযায়ী রাখা। ট্রাফিক পরিস্থিতি, স্থানীয় রুট ও দর্শনীয় স্থান সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা। গাড়ি ব্যবহার, মাইলেজ ও জ্বালানির নির্ভুল হিসাব রাখা এবং যেকোনো ধরনের জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের সম্প্রতি তোলা ছবিসহ পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

ডাকযোগে বা সরাসরি পাঠানোর ঠিকানা: পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

ই-মেইল ঠিকানা: [email protected]

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম